আমেরিকা: চাকরি, খরচ, ভিসা

আমেরিকায় পড়াশোনা সংক্রান্ত - Study in USA

আমেরিকায় পড়াশোনা নিয়ে যা যা জানা দরকার। ভিডিওটা ২০২১ এর, লেখাটা নতুন করে লিখছি।

এই লেখাটা এখনো হয়নি দর্শক, ভিডিওটা ২০২১ এর, সেটা উপরে রেখে দিলাম। লেখাটা আমি নতুন করে লিখছি, ২০২৬ এর ডেটা আর সোর্স ধরে। হয়ে গেলে এখানেই পাবেন।

২০২১ সালে যা লিখেছিলাম

নিচের অংশটা ২০২১ এর তখন যা লিখেছিলাম, শব্দগুলো সেভাবেই আছে। পড়ার সুবিধার জন্য শুধু প্যারা ভেঙে দিয়েছি আর চ্যানেলের প্রচারের লাইনগুলো বাদ দিয়েছি। নিয়ম, খরচ আর সময়, এর মধ্যে অনেক কিছুই বদলে গেছে। তাই এটাকে এখনকার তথ্য ধরে নিবেন না।

ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পড়াশোনার খরচ অনেক বেশি আমেরিকাতে। স্কলারশিপে ভর্তি হতে পারলে সেটা ভিন্ন বিষয়। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ব্যাচেলর ডিগ্রির জন্য আনুমানিক প্রতিবছর গুনতে হয় 30 থেকে 50 হাজার ডলার।

চার বছরে ডিগ্রি কমপ্লিট করতে প্রায় 200 হাজার ডলার। আমেরিকায় একজন মানুষের গড় আয় 35 হাজার ডলার। আপনি স্টুডেন্ট ভিসা দিয়ে প্রথম বছর কাজ করতে পারবেন না, ২য় বছর থেকে কাজ করতে পারবেন কিন্তু সেটা লিমিটেড Hourly জব (তাও যদি পান)।

ওই ইনকাম দিয়ে আপনার লিভিং এক্সপেন্স ঠিক মত চলবে আশা করি। কিন্তু পড়াশোনার খরচ চালানো সম্ভব হবে না। এক্সসেপশন থাকে, আপনি হাইলি স্কিলড কেউ হলে আপনাকে কেউ অনেক বেতনে চাকরি দিতে পারে।

তবে এক্সেপশনের উপর ভিত্তি করে পড়তে আসার প্ল্যান করা অনুচিত। পুরো চার বছরের প্রিপারেশন নিয়ে পড়তে আসতে হবে। Bachelor’s এর পর আপনি জবের জন্য চেষ্টা করতে পারেন, তখন ভালো জব পাবেন - ফুল টাইম।

এবং তখন চাইলে পোস্ট গ্র্যাডুয়েশন করতে পারেন আপনার ইনকামের অর্থ দিয়ে। আপনি কোনো ভাবে গ্রিন কার্ড পেয়ে গেলে আপনার পড়াশোনার খরচ অনেক কমে যাবে, স্টেটে লোকাল স্টুডেন্টদের পড়াশোনার খরচ তুলনামূলকভাবে অনেক কম হয়ে থাকে। তবে স্কুল ও ইউনিভার্সিটি ভেদে এর তারতম্য দেখা যায়।

এই বিষয়ে আরও